ভরা বাজারে তৃণমূল নেতাকে লক্ষ‍্য করে গুলি দুষ্কৃতীদের - The News Lion

ভরা বাজারে তৃণমূল নেতাকে লক্ষ‍্য করে গুলি দুষ্কৃতীদের




দি নিউজ লায়ন ;  ভরা বাজারে হুগলির বাঁশবেড়িয়ায় তৃণমূল নেতা তথা প্রাক্তন উপ পুরপ্রধান আদিত‍্য নিয়োগীকে লক্ষ‍্য করে গুলি দুষ্কৃতিদের। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রাথমিক চিকিৎসার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পিছনে ভাজপা রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাঁশবেড়িয়ার বেলতলা বাজারে গুলিবিদ্ধ হন আদিত্য। 


কালীপুজোর ফল কিনতে গিয়েছিলেন তিনি। সেখানে পিছন থেকে তাঁকে গুলি করা হয়। গুলি লাগে তাঁর কোমড়ের কাছে। আশঙ্কাজনক অবস্থায় আদিত্যকে প্রথমে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তৃণমূলের অভিযোগ, গোটা ঘটনার পিছনে রয়েছে স্থানীয় দুষ্কৃতি সত‍্যরঞ্জন শীল ওরফে সোনা। আক্রান্ত তৃণমূল নেতাকে হাসপাতালে দেখতে যান সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত। 


তিনি বলেন,'এটা খুনের চক্রান্ত ছিল। যারাই করুক, তাদের ছাড়া হবে না। আসামীদের গ্রেফতার করে কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে। যারা এ সব করছে, তারা দলের সদস্য নয়। নির্বাচনের তারা আগে বিজেপি-কে মদত দিয়েছিল। আদিসপ্তগ্রাম, চুঁচুড়ায় যাতে তৃণমূল হারে, সে জন্য সরাসরি বিজেপি-র সঙ্গে হাত মিলিয়েছিল তারা। অনেকেরই নাম উঠে আসছে।' চুঁচুড়ার বিধায়ক  অসিত মজুমদার বলেন, ' আদিত‍্য দক্ষ সংগঠক। হুগলি বাঁশবেড়িয়া এলাকার প্রভাবশালী নেতা‌। পরিকল্পনা করেই বিজেপি ওকে খুন করতে চেয়েছিল। অপ‍রাধীদের ছাড়া হবে না।'

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.